খান মহম্মদ মির্ধার মসজিদ।
পুরান ঢাকায় রয়েছে অসংখ্য মসজিদ। লাল বাগের একটি পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ খান মহম্মদ মির্ধার মসজিদ।

আতশখানায় অবস্থিত এই মসজিদটি। ফররুখসিয়ার যখন ঢাকার উপ শাসনকর্তা তখন ১৭০৬ সালে কাজী ইবাদুল্লাহর নির্দেশে জনৈক খান মহম্মদ মির্ধা নির্মান করেছিলেন এই মসজিদটি৷ কাজী ইবাদুল্লাহ সম্ভবত ঢাকার প্রধান কাজী ছিলেন। অনেক পুরোনো মসজিদের মধ্যে এটি একটি।
তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির একটি বিশেষত্ব রয়েছে। প্রায় ১৭ ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর এর ভিত্তি। মসজিদের দৈর্ঘ্য ৪৮ ফুট, প্রস্থে ২৪ ফুট। প্ল্যাটফর্মের নিচে টানা করিডোর,পাশে ছোট ছোট কক্ষ রয়েছে। সামনের রাস্তা থেকে সরাসরি মসজিদে যাওয়ার জন্য পূর্ব দিকে আছে একটি সিড়ি পথ৷
একসময় এখানে ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া হতো৷ যদিও এখন এসব কিছুই নেই। লালবাগ কেল্লা থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থান মুঘল আমলের ঐতিহাসিক নির্দশনটি।।
তথ্যসূত্র: স্মৃতি বিস্মৃতির নগরী ঢাকা-মুনতাসীর মামুন
লেখক: আরিয়ান মাহমুদ খান