পুরান ঢাকার উৎসব সাকরাইন

পুরান ঢাকার উৎসব সাকরাইন

Spread the love

পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন/ঘুড়ি উৎসব বা পৌষ সংক্রান্তি :

ঘুড়ি উৎসব পুরান ঢাকার মানুষের কাছে এক জনপ্রিয় অনুষ্ঠান। মূলত পৌষ ও মাঘ মাসের শীতকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান। সংস্কৃত শব্দ “সংক্রান্তি” থেকেই ঢাকাইয়া ভাষার রূপদান হয়েছে সাকরাইন। এটি সনাতনধর্মের অনুষ্ঠান হলে বর্তমানে এটি সার্বজনীন ঢাকাইয়া উৎসবে রূপ নিয়েছে। শুধু পুরান ঢাকা নয় বরং সারা ঢাকা থেকে দলে দলে তরুন তরুনীরা চলে আসে পুরান ঢাকায় সাকরাইন পালন করতে। আদি ভাষায় একে “হাকরাইন” বলা হতো। “সাকরাইন” শব্দটি সংস্কৃত শব্দ “সংক্রাণ” ৎেকে এসেছে। এই “সংক্রাণ” শব্দটির আভিধানিক অর্থ হলো “বিশেষ মুহূর্ত”।

পুরান ঢাকার ঘুড়ি উৎসব
ঘুড়ি উৎসব। ছবি: সঞ্চিতা বসাক

বাংলা বর্ষপঞ্জিকার নবম মাস পৌষ মাসের শেষ দিনে আয়োজন করা হয় যা গ্রেগরীয় বর্ষপঞ্জিকার হিসেবে জানুয়ারি মাসের ১৪ বা ১৫ তারিখে পরে। বাংলায় দিনটি পৌষ সংক্রান্তি এবং ভারতীয় উপমহাদেশে মকর সংক্রান্তি বলা হয়।

আদি ঢাকাই লোকদের পিঠাপুলি সহ ঐতিহ্যবাহী খাবার এবং ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার দিন সাকরাইন। এটি একান্তই পুরান ঢাকা বা আদি ঢাকার মানুষের উৎসব। দীর্ঘ সাংস্কৃতিক চর্চার এক দৃষ্টান্ত। এই উৎসব কবে থেকে শুরু হয়েছে তার সঠিক তথ্য জানা যায় নি,তবে ধারনা করা হয় হাজার বা তারও বেশী পুরানো এ মকর সংক্রান্তির মহাতিথি।

পৌষ সংক্রান্তি
পৌষ সংক্রান্তি। ছবি: সঞ্চিতা বসাক

একসময় স্থানীয় নবাবদের পৃষ্ঠপোষকতায় আকাশে নানা রং এর ঘুড়ি ও আতশবাজির আলোকসজ্জায় পূর্ণ থাকতো। স্বর্ন ও রূপার ঝালর ও কারচুপি খচিত নাটাই ও ঘুড়ি উড়ানো হতো। এ উৎসবকে পাতাংবাজি ও বলা হয়। নবাব ওয়াজিদ আলী শাহর এর সময় এই নামের ব্যবহার করা হয়। নবাব আসাফউদ্দৌলা হিন্দু মুসলিমের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য এটি উৎসব হিসেবে প্রতিষ্ঠা পায়। ঢাকার শেষ নবাব গাজিউদ্দিন যিনি পাগলা নবাব নামে পরিচিত তার ছিলো ঘুড়ি উড়ানোর নেশা। সে সময়ে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা করা হয়, এর নাম ছিলো হারিফি, চকবাজার, শাহবাগ, পল্টন ময়দান ও আরমানিটোলায় হতো এই আয়োজন করা হতো৷

পৌষ বা মকর সংক্রান্তি কেন্দ্র করে এই উৎসব পালিত হয় বিভিন্ন দেশে বিভিন্ন নামকরণে। এদের মধ্যে মূলত দক্ষিণ এশিয়ায় নেপালে মাঘী, ভারতে মকর সংক্রান্তি, থাইল্যান্ডে সংক্রান্তি, মিয়ানমারে থিং ইয়ান, লাওসে পি মালাও, কম্বোডিয়ায় মহা সংক্রান্তি নামে এই উৎসব পরিচিত। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাস অর্থাৎ নবম মাসের শেষ দিনে অর্থাৎ গ্রেগরীয় ক্যালেন্ডারের হিসেবে জানুয়ারি মাসের ১৪ তারিখ ঢাকায় এই উৎসব পালন করা হলেও শাঁখারিবাজার এলাকার আদি হিন্দু পরিবারগুলো ১৫ তারিখ অর্থাৎ ১লা মাঘ মেনে এই উৎসব পালন করেন। ৩১ পেীষ সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করতেন। পঞ্জিকার পহেলা মাঘ লোকনাথ পঞ্জিকা অনুসারে পৌষ সংক্রান্তির এই ঐতিহ্য মেনেই হিন্দুরা এই উৎসবটি পালন করে থাকেন। ঢাকার পৌষ সংক্রান্তির এই দিনকে বলা হয় সাকরাইন।

রাশিচক্র অনুযায়ী ১২ টি রাশি অনুযায়ী সর্বমোট ১২ টি সংক্রান্তি রয়েছে। মকর সংক্রান্তি হলো যাকে ঘিরে এই উৎসব পালিত হয়। সংক্রান্তির এই উদযাপন প্রাচীন কাল থেকে চলে আসছে। হিন্দু শাস্ত্রে নানান কল্পকাহিনী রয়েছে এই উৎসবকে ঘিরে। উল্লেখযোগ্য হলো মহাভারতের সমস্ত শক্তির বিনাস হয়ে শুভ শক্তির সূচনা হয়েছিল। আর তাই এই উৎসব পালিত হয়। আবার অন্যমতানুযায়ী, মকর রাশির দেবতা শনির বাড়ি একমাসের জন্য বেড়াতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটা বিশেষ দিন হিসেবে ধরা হয়।

পুরান ঢাকার উৎসব
পুরান ঢাকার উৎসব। ছবি: সঞ্চিতা বসাক

১৮৪০ সালে ঢাকার জেমস টেলরও তার এক রিপোর্টে বলেছিলেন, “দেশে আর একটি শ্রেষ্ঠ আমোদের (আনন্দের) দিন হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ মাসের শেষ দিন। এই দিন হিন্দু জমিদারগণ নিজেদের জমিদারিতে ব্রাহ্মণ ও প্রজাদের আতিথেয়তা প্রদান করতেন। খোলা মাঠে ভোজ উৎসব অনুষ্ঠিত হতো এবং অভ্যাগতদের মধ্যে চাল, ডাল, গুড়, তেলের তৈরী পিঠা ও ডাবের পানি বিতরণ করা হতো। এ উপলক্ষে কুস্তি, লম্বদান ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হতো।” তবে উনার লেখায় ঘুড়ির কথা পাওয়া যায় নি৷

ভারতের নবাবি লাক্ষ্মৌ ঘুড়ির জন্য বিখ্যাত। ঢাকার নবাবরা ছিলেন এই কৃষ্টি ও সংস্কৃতির ধারক ও বাহক। শীত মৌসুমে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ও বিনোদনের অন্যতম মাধ্যম ছিলো।

তথ্য সূত্র: উৎসবের ঢাকা -সাদ উর রহমান
উইকিপিডিয়া

আরিয়ান মাহমুদ খান
লেখক: আরিয়ান মাহমুদ খান প্রাক্তন ছাত্র: সেন্ট গ্রেগরিজ কলেজ।

Spread the love

Similar Posts

One Comment

  1. পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিন্দুদের জন্য খুবই মাহাত্ম্যপূর্ন একটি দিন। পুরান ঢাকায় এ উৎসব বহু বছরের পুরানো। ঐতিহ্যমন্ডিত এ উৎসব এখন সার্বজনিন উৎসবের রূপ ধারণ করেছে। ধন্যবাদ লেখক কে এই ঐতিহ্যপূর্ন দিন টিকে তুলে ধরার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *