রামকৃষ্ণ মঠ ও মিশন
১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন উনার উদ্দেশ্য ছিলো ধর্ম প্রচার ও সেবা প্রদান৷ ১৮৯৯ সালে বিবেকানন্দ তার দু’জন শিষ্য স্বামী বিরাজনন্দ ও স্বামী প্রকাশনান্দকে ঢাকায় পাঠান প্রচারের জন্য , ঢাকায় রামকৃষ্ণ মিশনের যাত্রা সেখান থেকেই।
১৯০১ সালে স্বামী বিবেকানন্দ ঢাকায় আসেন। তিনি ঢাকা থেকে ঘুরে যাওয়ার পরই স্বাভাবিক ভাবে মিশনের কার্যক্রম বৃদ্ধি পায়। ধারনা করা হয় তখন থেকেই ধর্ম প্রচারের পাশাপাশি সেবা কার্যক্রম চালু হয়। ভাড়া বাড়ি থেকেই এই সকল কার্যক্রম শুরু হয়৷
১৯১৪ সালে বেলুর মঠ (কেন্দ্র) থেকে ঢাকার রামকৃষ্ণ মিশনকে অনুমোদন দেয়। স্থায়ী ভবন নির্মানের জন্য তখন ফরাশগঞ্জের জমিদার যোগেশ চন্দ্র সাত বিঘা জমি দান করেন৷ স্বামী প্রেমানন্দ ও স্বামী ব্রাহ্মনান্দ ১৯১৬ সালের ১৩ ফেব্রুয়ারী রামকৃষ্ণ মিশন ও মঠের স্থায়ী ভবনের ভিত্তি স্থাপন করেন। সেই থেকে এখনও পর্যন্ত একই ভাবে এই মিশন ও মঠ নিজেদের কর্ম গুণে ঢাকার মানুষের মনে জায়গা করে নিয়েছে।
তথ্য সূত্র: ইন্টারনেট