শামসুর রহমান (কবি,সাংবাদিক)

Spread the love

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নং মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন৷ তার পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। পিতার নাম মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমেনা খাতুন৷

শামসুর রহমান ঢাকার পোগজ স্কুল থেকে ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৭ সালে ঢাকা কলেজ থেকে আই.এ পাস করেন৷ ইংরেজি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অনার্স ফাইনাল পরীক্ষা দেন নি।পরে ১৯৫৩ সালে বি.এ( পাস কোর্স) পাস করেন৷

মাত্র ১৮ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। প্রথম কবিতা “উনিশ’শ উনপঞ্চাশ” ১৯৪৩ সালে প্রকাশিত হয় সোনার বাংলা পত্রিকায়। কবি বুদ্ধদেব বসুর সাথে শামসুর রহমানের বেশ ভালো সম্পর্ক ছিলো। এছাড়াও কলকাতার অনেকে সাথে তার সুসম্পর্ক ছিলো।

১৯৫৩ সালে রবীন্দ্রনাথের শান্তি নিকেতনে সাহিত্যমেলায় পূর্ববাংলার পাঁচজন প্রতিনিধির মধ্যে উনিও একজন৷

১৯৫৭ সালে শামসুর রহমান সাংবাদিক জীবন শুরু করেন ইংরেজি দৈনিক মর্নিং নিউজ এর সহসম্পাদক হিসেবে। এরপর রেডিং পাকিস্তানে যোগদান করেন। ১৯৬০-১৯৬৪ পর্যন্ত রেডিং কাজ করে আবার দৈনিক মর্নিং নিউজে উচ্চতর পদে যোগ দেন।
৭১ -এর ঘটনা নিয়ে তার আত্মজীবনী মূলক উপন্যাস “অদ্ভুত আঁধার এক” যা বই আকারে প্রকাশ পায় ২০০৪ সালে। তার আগে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায়৷

বাংলা সাহিত্যে অবদানের জন্য আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, একুশে পদক, ভাসানী পুরস্কার সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হন।

২০০৬ সালের ১৭ আগষ্ট মৃত্যু বরন করেন দেশ বরেণ্য বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের এই কবি৷

ছবি ও তথ্যঃ ইন্টারনেট।

ছবি: সংগৃহীত

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *